রাজ্যের খবর

স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনতাই! গুরুতর আহত ব্যবসায়ী

দুষ্কৃতীদের খোঁজে তৎপর পুলিশ, চাঞ্চল্য এলাকায়

Truth Of Bengal: ফের স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্য়াগ ছিনতাই! এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ কাঁটাডি মোড় এলাকা (Gold Trader Attacked) থেকে স্টেশনগামী রাস্তায়।

আরও পড়ুনঃ জাঁকিয়ে শীত নয়, ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে! কী জানালো আবহাওয়া দফতর?

জানা গিয়েছে, আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম গণেশ দত্ত, তাঁর বাড়ি বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে। তিনি প্রতিদিনের মতো এদিনও নিজের দোকান বন্ধ করে ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরসাইকেলে চেপে আসা অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগটি ধরে টান মারে। প্রতিরোধের চেষ্টা করায় ব্যবসায়ী রাস্তায় পড়ে যান। তবে বাইকটি তখন চলন্ত অবস্থায় ছিল, সেই কারণে তিনিও আহত হন। মাটিতে পড়ে গিয়ে ঘষা খেতে খেতে মাথায়, গালে ও নাকে চোট পান ব্যবসায়ী। তবুও তিনি ব্যাগ ছাড়তে না চাইলে দুষ্কৃতীরা তাঁকে সেই অবস্থাতেই বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এবং শেষমেশ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। (Gold Trader Attacked)

চিত্রঃ নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাঁটাডি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ব্যবসায়ীর কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করে অবিলম্বে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা গিয়েছে। (Gold Trader Attacked)

এদিকে, খবর পেয়ে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং আহত গণেশ দত্তকে চিকিৎসার জন্য বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। রাত্রি ন’টা নাগাদ ব্যবসায়ী গণেশ দত্ত ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানান। পুলিশ দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করার এবং খোয়া যাওয়া ব্যাগটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। (Gold Trader Attacked)

Related Articles