রাজ্যের খবর

হিলিতে সিএএ (CAA) মারফত ভারতীয় নাগরিকত্ব পেলেন ৪ শরণার্থী

জানা গিয়েছে, ওই চারজনই বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে বহু বছর আগে ভারতে এসে বসবাস শুরু করেন।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বালুপাড়া এলাকায় বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে চারজনের হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হল। সুপ্রিজেন্ট আমেন্ডমেন্ট অ্যাক্ট -এর আওতায় এই শংসাপত্র প্রদান করেন বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। জানা গিয়েছে, ওই চারজনই বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে বহু বছর আগে ভারতে এসে বসবাস শুরু করেন।

কিন্তু বৈধ নথি না থাকায় এতদিন নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারছিলেন না। সম্প্রতি তাঁরা সিএএ ক্যাম্পে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই তাঁদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়।এই প্রসঙ্গে বিধায়ক অশোক কুমার লাহিড়ী বলেন, এঁরা সকলেই এতদিন ভারতে বসবাস করলেও নাগরিকত্বের নথি ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে—আজ তারই বাস্তব রূপ দেখা গেল।নতুন নাগরিকদের এক জন মৃত্তিকা বর্মনের কথায়, আজ নাগরিকত্বের কাগজ হাতে পেয়ে খুব ভালো লাগছে। আগে নানা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হতাম। এখন সেই সুবিধা পাওয়ার আশা করছি।

Related Articles