রাজ্যের খবর

বারুইপুরের বাগানবাড়িতে চাঁদের হাট! আন্তর্জাতিক শিল্প উৎসবে মাতলেন দেশ-বিদেশের শিল্পীরা

মূলত নাচ-কান ভাস্কর্য চিত্র সহ বিভিন্ন রকম আর্ট এর শিল্পীরা এখানে এসে তাদের শিল্পকলা ফুটিয়ে তোলেন।

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: রবীন্দ্রনাথ টেগর কলা কেন্দ্রের তরফ থেকে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হল বারুইপুর টংতলার একটি বাগানবাড়িতে। রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। মূলত নাচ-কান ভাস্কর্য চিত্র সহ বিভিন্ন রকম আর্ট এর শিল্পীরা এখানে এসে তাদের শিল্পকলা ফুটিয়ে তোলেন।

এই ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেলের মূল উদ্যোক্তা বাবলু পর্বত জানান তারা আরও মানুষের সাহায্য পেলে এই ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেল আরো বড় ধরনের রূপ ধারণ করবে। ৮ ই মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত এই ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেল চলে বারুইপুর টং তলাতে।

Related Articles