প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এবার ছোটদের জন্য আলাদা সুরক্ষা! সন্তানের অ্যাকাউন্টে নজর রাখবেন কীভাবে?

এছাড়াও একটি ৬ অঙ্কর পিন কোড দিতে হবে। তখনই ২টি অ্যাকাউন্ট জুড়ে যাবে।

Truth of Bengal: জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নাবালকদের নিরাপত্তায় নতুন একটি ফিচার আসতে চলেছে। এবার থেকে শিশুদের অ্যাকাউন্টের ওপর নজর রাখতে পারবেন অভিভাবকরা। WABetainfo নতুন এই ফিচার সম্পর্কে তারা একটি ছবি পোস্ট করেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, অভিভাবকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে সন্তানদের অ্যাকাউন্ট সংযুক্ত করার জন্য একটি QR কোড তৈরি করছে মেটা। এছাড়াও একটি ৬ অঙ্কর পিন কোড দিতে হবে। তখনই ২টি অ্যাকাউন্ট জুড়ে যাবে।

এছাড়াও নাবালকদের অ্যাকাউন্টে চ্যাট লক ফিচার থাকবে না৷ তবে কোন কোন কনট্যাক্টের সঙ্গে চ্যাট করছে সেই বিষয়টি জানতে পারবেন অভিভাবকরা। চ্যাটিং প্ল্যাটফর্মে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন ৷ ফলে কোনওভাবেই চ্যাট বা কলিংয়ের কথাবার্তা লিক বা প্রকাশ হওয়া সম্ভব নয় ৷ একইভাবে অভিভাবকরা তাঁর সন্তানদের চ্যাট উইন্ডোতে নজরদারি চালালেও কী কথাবার্তা হচ্ছে তা বোঝা সম্ভব নয় ৷ তবে নতুন কোনও কনট্যাক্ট যোগ করলে বা কোন কোন কনট্যাক্টের সঙ্গে চ্যাট করছে তা জানা সম্ভব।WhatsApp ব্যবহার করার নির্দিষ্ট বয়সের সীমারেখা রয়েছে ৷

ওই সীমারেখা না পেরোনো পর্যন্ত কেউ WhatsApp অ্যাকাউন্ট খোলার সুযোগ পায় না ৷ কিন্তু নতুন এই ফিচার চালু হলে অভিভাবকরা তাঁদের সন্তানদের জন্য WhatsApp অ্যাকাউন্ট চালু করতে পারবেন। সন্তানদের চ্যাট, কনট্যাক্ট লিস্ট নজরে রাখতে পারবেন অভিভাবকরা। তবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার কবে চালি হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি মেটা কর্তৃপক্ষ।