প্রযুক্তি

JEE পরীক্ষার্থীদের জন্য গুগলের বড় উপহার! এবার জেমিনি AI-ই হবে আপনার গৃহশিক্ষক

IIT-তে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে সাহায্য করবে এই AI টুল৷

Truth of Bengal: ভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা আনতে চলেছে টেক জায়েন্ট Google। ভারতের মেধাবী পড়ুয়াদের জন্য একটি বিশেষ AI টুল লঞ্চ করতে চলেছে টেক জায়েন্ট সংস্থা Google৷ Google এর নতুন AI টুলটি জয়েন্ট পরীক্ষার্থীদের সুবিধা করে দেবে। গুগলের তরফে জানানো হয়েছে, এই AI মডেলটি Gemini র মাধ্যমেই কাজ করবে। দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য যে জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা হয় তার জন্য প্রয়োজনীয় যাবতীয় পড়াশোনা করার সুয়োগ থাকবে ৷ এছাড়াও IIT-তে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে সাহায্য করবে এই AI টুল৷

এই টুলটি মূলত যাঁরা JEE পরীক্ষা দেবেন সেই সব পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ AI চ্যাটবটের সঙ্গে তাঁরা নিয়মিত কথাবার্তা চালাতে পারবেন। বিভিন্ন প্রশ্নর উত্তর মিলবে৷ এছাড়াও মক টেস্ট দেওয়ারও ব্যবস্থা থাকবে ৷ খুব শিগগিরই এই ফিচারটি AI সার্চ মোডে যোগ করা হবে বলে জানিয়েছে গুগল। বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফিজিক্সওয়ালা এবং ক্যারিয়ার 360-র মতো কোচিং প্ল্যাটফর্মগুলির সাহায্য নিয়েছে গুগল। তারাই মূলত শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট তৈরি দিচ্ছে গুগলকে।

কীভাবে এই AI টুল কাজ করবে ?

টুল ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে Gemini তে টাইপ করতে হবে “I want to take a JEE Main mock test” ৷ তারপরই Gemini এর বিশেষ মডেল পড়ুয়াদের সাহায্য করবে। পড়ুয়ারা মকটেস্ট দেওয়ার সুযোগ পাবেন। গুগলের তরফে জানানো হয়েছে, মকটেস্ট দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যাবে৷ কোনও জটিল সমস্যার সমাধানও করে দেবে জেমিনি। এমনকি পড়ুয়া তার নিজের প্রয়োজনমতো স্টাডি প্ল্যান তৈরি করতে পারবেন৷