খেলা

Asia Cup: ভারতকে এশিয়া কাপ ট্রফি দিতে রাজি হলেও শর্ত চাপালেন নাকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি দিতে রাজি হয়েছেন। কিন্তু তার পরিবর্তে শর্তও নাকি দিয়েছেন তিনি

Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপে জয় করেছে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন হলেও ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। তাদের অভিযোগ, ‘নাকভি নাকি ট্রফি আটকে রেখেছেন।’ এই নিয়ে এখন তোলপাড় আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ। তবে সংবাদমাধ্যম সূ্ত্রে জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি দিতে রাজি হয়েছেন। কিন্তু তার পরিবর্তে শর্তও নাকি দিয়েছেন তিনি (Asia Cup)।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে অপরাধীর পার্টিতে নাচছে পুলিশ, ভাইরাল ভিডিও

এক ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নাকভি ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়নের ট্রফি দিতে রাজি হয়েছেন। কিন্তু এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সেই ট্রফি টিম ইন্ডিয়ার হাতে তুলে দেবেন বলে নাকি পরিকল্পনা করেছেন। এবং সেই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে ট্রফি সূর্যদের হাতে তুলে দিতে চান (Asia Cup)।

কিন্তু নাকভি তাঁর পরিকল্পনা করলেও ভারত যে ১০০ শতাংশ রাজি হবে না তা হলফ করে বলে দেওয়া যায়। কেননা ভারতের পক্ষ থেকে এর আগে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেও তিনি বর্তমান পাক সরকারের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী। কাজেই তাঁর হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করার কোনও প্রশ্নই ওঠে না (Asia Cup)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এদিকে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে নাকভি ট্রফি দেওয়া নিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আগামী নভেম্বরে আইসিসির সভায় জোরালো সওয়াল করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবং তারফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের পদও টলমল হতে পারে নাকভির। এমনকি তিনি পদ হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন অনেকে (Asia Cup)।

Related Articles