রোম্যান্টিক প্রেমের সম্পর্ক মজবুত করবেন কীভাবে? জানুন গোপন ‘মন্ত্র’
একে অপরের প্রতি আকর্ষণ বাড়াতে শরীরি ভঙ্গিমা বিরাট ভূমিকা পালন করে। গলার স্বরও আকর্ষণের মূল ভিত্তি।
Truth Of Bengal: সব রোম্যান্টিক প্রেমের সম্পর্কেই ওঠানামা থাকে। প্রেমের সম্পর্ক আরও স্বাস্থ্যকর করে মজবুত করে তুলতে পারস্পরিক বোঝাপড়া আরও শক্ত করা প্রয়োজন। কম্প্রোমাইজ, কমপ্যাশনই রোম্যান্টিক সম্পর্কের মূল ভিত্তি। একে অপরের প্রতি আকর্ষণ বাড়াতে শরীরি ভঙ্গিমা বিরাট ভূমিকা পালন করে। গলার স্বরও আকর্ষণের মূল ভিত্তি। প্রেমে পড়লে দুজনেরই হৃদযন্ত্র একসঙ্গে সিঙ্ক্রোনাইজ বা ধুকপুক করতে থাকে।
কীভাবে সুন্দর, স্বাস্থ্যকর প্রেমের সম্পর্ক তৈরি করবেন
প্রতিটি সম্পর্ক আলাদা। রোম্যান্টিক সম্পর্ক গড়ে তুলতে গেলে সবচেয়ে আগে দরকার নিজেদের মধ্যে সততা বজায় রাখা। ভালবাসা আবেগের সুন্দর বহিঃপ্রকাশ। একে অপরকে পেয়ে আপনারা যে সুখী আর খুশি সেটা সঙ্গী বা সঙ্গিনীকে ব্যবহারের মাধ্যমে বোঝান। যুক্তিগ্রাহ্য আবেগপ্রবণ সম্পর্ক গড়ে তুলুন। শুধু ভালবাসা পেলেই হবে না।
উল্টোদিকের মানুষটিকে ভালবাসেন সেটা বোঝান। জোর করে নিজের মতামত চাপিয়ে দেবেন না অন্যর ওপর। ভবিষ্যতে নিজেদের সম্পর্ককে কোথায় নিয়ে যেতে চান দুজনে মিলে ঠান্ডা মাথায় বসে সিদ্ধান্ত নিন। অকপটে একে অপরের সঙ্গে মতামত বিনিময় করুন। মতানৈক্য বা মতান্তরের ভয় নিজের মতামত জানাতে ভয় পাবেন না।
নিজেদের সম্পর্কের বাইরেও একে অপরের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিন। কেউই পুরোপুরি পার্ফেক্ট হন না। বেশি বেশি এক্সপেকটেশন বা অলীক চাহিদা মনের মধ্যে পুষে রাখবেন না। সম্পর্কে কিছুটা স্পেস দেবেন। পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নিজেদের পছন্দের হবিকে গুরুত্ব দিন। একে অপরের সঙ্গে একান্তে সময় কাটান। মন দিয়ে একে অপরের কথা শুনুন। নিয়মিত কোয়ালিটি সময় কাটান৷ দুয়েক কথায় একে অপরকে অ্যাপ্রিশিয়েট করুন।




