কলকাতা

৩ তারিখ থেকে বিধানসভার শেষ অধিবেশন, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়

ওই দিন রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন সূচনা হবে এবং একই দিন রাজ্য বাজেট পেশ করা হবে।

Truth of Bengal: রাজ্য বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ তারিখ থেকে। বিধানসভার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটাই বর্তমান বিধানসভার শেষ অধিবেশন এবং অধিবেশন চলাকালীন বিতর্ক ও আলোচনা একসঙ্গেই চলবে—এটাই বিধানসভার পরম্পরা।অধ্যক্ষের কথায়, ৩ তারিখ অধিবেশন শুরুতেই প্রয়াত সদস্যদের স্মরণে শোকজ্ঞাপন করা হবে। এরপর ৫ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। ওই দিন রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন সূচনা হবে এবং একই দিন রাজ্য বাজেট পেশ করা হবে।

৬ তারিখ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ মোশন তোলা হবে। তার মধ্যে একটি এসেছে সরকার পক্ষ থেকে। এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষের মৃত্যুর অভিযোগ ও সাধারণ মানুষের সমস্যার বিষয়টি ওই মোশনে আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন অধ্যক্ষ। এছাড়াও ৯টি গ্রুপ অফ সার্ভিস সংক্রান্ত সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হবে। আপাতত এই অধিবেশন ৯ তারিখ পর্যন্ত চলবে বলে জানান বিমান বন্দ্যোপাধ্যায়।

Related Articles