ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের
কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূলের দলীয় অনুষ্ঠান হচ্ছিল।
Truth Of Bengal: বিধানসভার অধিবেশনে ফের সাসপেন্ড করা হল বিরোধীদল নেতার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। মঙ্গলবার বাংলা ভাষা এবং বাঙ্গালীদের হেনস্থাকে সামনে রেখে প্রস্তাব পেশ করেন শোভন দেব চট্টোপাধ্যায়। তার ওপরেই আলোচনায় অংশগ্রহণ করেন শাসক দল থেকে বিরোধী দলের বিধায়করা। ব্রাত্য বসু প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় ভারতীয় আর্মির ভূমিকা তুলে আনেন মন্ত্রী।
FB POST: https://www.facebook.com/share/v/1BhtxcRiqy/
কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূলের দলীয় অনুষ্ঠান হচ্ছিল। সেনাবাহিনী থেকে উপযুক্ত অনুমতি থাকার পরেও হঠাৎ করে সেটা তুলে দেওয়া হয়। পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে শুরু করেন। তাঁকে (Suvendu Adhikari) থামতে বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিছু পরিস্থিতির হাতের বাইরে চলে যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন। এরপরই ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওয়াক আউট করেন বিধানসভার অধিবেশন।
[আরও পড়ুন: Ganja Smuggling: পিঠে গাঁজা নিয়ে সাঁতরে অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার পথে বিএসএফের জালে বাংলাদেশী পাচারকারী]






