কলকাতা

ED: পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামাইয়ের পর এবার ইডি দফতরে হাজিরা সুজিত কন্যার

মন্ত্রীর জামাইকে জেরা করার একদিন পর মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন তাঁর মেয়ে মোহিনী বসু।

Truth of Bengal: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়ল দমকলমন্ত্রী সুজিত বসুর পরিবার। মন্ত্রীর জামাইকে জেরা করার একদিন পর মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন তাঁর মেয়ে মোহিনী বসু। মঙ্গলবার সকালে ইডি আধিকারিকদের সামনে হাজিরা দিয়েছেন মন্ত্রীর মেয়ে মোহিনী বসু। সোমবারই দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা।

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা একাধিক লেনদেন খতিয়ে দেখতে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার সূত্র ধরেই গত ১০ অক্টোবর দমকলমন্ত্রী সুজিত বসুর বিভিন্ন ঠিকানায় ইডি একযোগে তল্লাশি চালিয়েছিল। এর মধ্যে ছিল: সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁ। গোলাঘাটায় মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর ধারা-তে অবস্থিত ঠিকানা। তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন। নাগেরবাজারের এক প্রোমোটার এবং একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি।

এই তল্লাশি অভিযানের পরই তারাতলায় একটি অফিস থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই সূত্রেই একাধিক লেনদেনের হদিশ পান কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা। এরপরেই সুজিত বসুর পরিবারের সদস্যদের কাছে সমন পাঠায় ইডি।

Related Articles