১৩ তারিখে ধর্মঘটে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বরদাস্ত নয়, জারি নির্দেশিকা
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তা ‘ডাইস নন’ (Dies Non) হিসেবে গণ্য করা হবে।
Truth of Bengal: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ধর্মঘটের দিন সমস্ত সরকারি দফতর খোলা রাখার নির্দেশ দিল নবান্ন। একই সঙ্গে সরকারি কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে একাধিক কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে।নবান্ন সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তা ‘ডাইস নন’ (Dies Non) হিসেবে গণ্য করা হবে।
https://truthofbengal.com/wp-content/uploads/2026/03/968-FP2.pdf
অর্থাৎ ওই দিনের জন্য সংশ্লিষ্ট কর্মীকে কোনও বেতন দেওয়া হবে না। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়েছে, ওই দিন প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ—কোনও ক্ষেত্রেই ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা হবে না।তবে বিশেষ কিছু পরিস্থিতিতে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া বা পরিবারের কারও মৃত্যুজনিত শোকের মতো জরুরি ক্ষেত্রে অনুপস্থিতি বিবেচনা করা হতে পারে।এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মঘটের দিন যেসব কর্মী অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করতে হবে।
এই সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে রাজ্যের সব দফতরকে আগামী ৩০ মার্চের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ধর্মঘটের প্রেক্ষিতে প্রশাসনের এই কড়া অবস্থানকে ঘিরে সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।





