কলকাতা

দেশে কঠিন সময়: সংবিধান রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

ড. ভি. আর. আম্বেদকরসহ সংবিধান প্রণেতাদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Truth Of Bengal: সংবিধান দিবসে দেশের মহান সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার এক্স হ্যান্ডেল বার্তায় তিনি বলেন, “ভারতের সংবিধানই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই মহান দলিলই সমগ্র দেশের বহুমুখী সংস্কৃতি, ভাষা ও সম্প্রদায়কে এক সুতোয় গেঁথে রেখেছে।”

ড. ভি. আর. আম্বেদকরসহ সংবিধান প্রণেতাদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পাশাপাশি গণপরিষদের বাঙালি সদস্যদের অবদানও স্মরণ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, “বঙ্গীয় সদস্যরা সংবিধান রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।”

দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্য, “আজ যখন গণতন্ত্র প্রশ্নের মুখে, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, আর ফেডারেল কাঠামোকে বারবার লঙ্ঘন করা হচ্ছে,এমন সময়ে সংবিধানই আমাদের পথপ্রদর্শক।” এই দিনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সংবিধানের সুরক্ষিত নীতিগুলি আমাদের দেশকে টিকিয়ে রেখেছে। তাই সংবিধানকে রক্ষা করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের সবার কর্তব্য।”

Related Articles