Shamik Bhattacharya: সংগঠন মজবুত করতে আদি নেতাদের নিয়ে কমিটি গড়তে চলেছেন শমীক
জানা যাচ্ছে, জয়ের কথা মাথায় রেখে তিনি পুরোনোদের প্রাধান্য দিতে চলেছেন এবং সেই অনুযায়ী একটি কমিটিও গড়বেন।
Truth of Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দলকে শক্তিশালী করে তুলতে ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ( Shamik Bhattacharya)। জানা যাচ্ছে, জয়ের কথা মাথায় রেখে তিনি পুরোনোদের প্রাধান্য দিতে চলেছেন এবং সেই অনুযায়ী একটি কমিটিও গড়বেন। এক কথায় বলতে গেলে, সময় বাকি থাকলেও জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে গেরুয়া শিবির।
বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। যদিও এখন থেকেই একপ্রকার ভোট পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে। শাসকদল তৃণমূল কংগ্রেস হোক কি বিজেপি, সকলেই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাদ যায়নি বাম-কংগ্রেসও। সম্প্রতি, গেরুয়া শিবিরের হয়ে রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে। পাশাপাশি, বাম-কংগ্রেসকে মাঝেমধ্যেই পথে নামতে দেখা যাচ্ছে। বলা ভালো, গোটা বাংলা যেন এখন ভোটযুদ্ধের জন্য প্রস্তুত।( Shamik Bhattacharya)
[আরও পড়ুনঃ TMC Worker: রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বোমা ও ধারালো অস্ত্রে কুপিয়ে খুন, এলাকাজুড়ে চাঞ্চল্য]
এমন পরিস্থিতিতে দলকে মজবুত করতে রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছিলেন শমীক ভট্টাচার্য। প্রথমেই তিনি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে তাঁর মান ভাঙান এবং তাঁকে পুরোনো ফর্মে ফিরিয়ে আনেন। এবার তিনি মন দিয়েছেন অন্যান্য আদি ও অভিজ্ঞ নেতাদের ফের সামনের সারিতে আনতে। তিনি একটি কমিটিও গঠন করবেন বলে খবর।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এখানেই শেষ নয়, এই কমিটি গড়ার লক্ষ্যে শমীক ভট্টাচার্য ( Shamik Bhattacharya) দারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মঙ্গলবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কমিটিতে রদবদল নিয়ে আলোচনা করেন। জানা যাচ্ছে, তাতে রাজিও হয়েছেন শাহ। তবে এক্ষেত্রে যেটি বাকি রয়েছে, তা হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুমোদন। তা মিললেই আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে এই কমিটি ঘোষণা করে দেবেন শমীক ভট্টাচার্য।






