কলকাতা

Narendra Modi: কলকাতায় একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনে আসছেন মোদি, মমতাকে রেলের আমন্ত্রণ

Modi to inaugurate multiple metro projects in Kolkata, Railways invites Mamata

Truth of Bengal: এনডিএ এবং ইউপিএ, দুই জমানাতেই রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।১৯৯৯সালে এনডিএ সরকারের রেলমন্ত্রী হিসেবে বাংলাকে অনেককিছু উপহার দেন।এরপর ২০০৯আমলে দেশের রেলব্যবস্থার অভূতপূর্ব উন্নতিতে কাণ্ডারির ভূমিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার ব্রেন চাইল্ড হিসেবে কলকাতা মেট্রোর সম্প্রসারণ করা হয়।যারফলে যোগাযোগের যুগান্তকারী পরিবর্তন হয়।এবার প্রাক্তন রেলমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একাধিক মেট্রোর উদ্বোধন করতে আসছেন নরেন্দ্র মোদি।(Narendra Modi)

[আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা সত্বেও ১ হাজার কিলো মাংস বিতরণ শিবসেনা নেতার, ভাইরাল ভিডিয়োই সোরগোল]

২২ আগস্ট প্রধানমন্ত্রী শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায়, নোয়াপাড়া-জয় হিন্দ (এয়ারপোর্ট), হাওড়া মেট্রো সাবওয়ে মেট্রো রুটের উদ্বোধন করবেন। দমমের প্রশাসনিক কর্মসূচি থেকেই মেগা-প্রকল্পের সূচনা করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে  ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে,যা নিয়ে বিস্তর- বিতর্ক তৈরি হয়েছিল।সেই বিতর্ক এড়াতে রেলমন্ত্রক আগেভাগেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বলে মনে করা হচ্ছে(Narendra Modi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য তাই রেলের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো একথা দাবি করেছেন।কলকাতায় মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে, পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে,তার খতিয়ান তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণপত্রে সবিস্তার তথ্য তুলে ধরা হয়েছে ।রেলযাত্রীরা চায়,বঞ্চনার ট্রাডিশনে ইতি টেনে আগামীদিনে বাংলার রেল প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আরও বাড়ুক।(Narendra Modi)

 

Related Articles