নতুন জিএসটি চালু, কী সস্তা, কী মহার্ঘ্য? জেনে নিন এক নজরে
নতুন ব্যবস্থায় ১২% ও ২৮% জিএসটি স্তর বাতিল করে দেওয়া হয়েছে। এখন সমস্ত পণ্যেই জিএসটি হবে হয় ৫% নয়তো ১৮%।
Truth Of Bengal: দেবীপক্ষের সূচনার সঙ্গেই দেশে কার্যকর হল নতুন জিএসটি (পণ্য ও পরিষেবা কর) ব্যবস্থা। সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন কর কাঠামো চালু হয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় একাধিক পণ্যে মিলবে কর ছাড়। এতে পুজোর আগে সাধারণ মানুষের জন্য হেঁশেলে মিলবে কিছুটা স্বস্তি।(GST Reform)
আরও পড়ুনঃ Gulshan Colony: গুলশন কলোনি কাণ্ড, পুলিশের জালে মূল অভিযুক্ত ‘মিনি ফিরোজ’, দিল্লি থেকে গ্রেফতার
নতুন ব্যবস্থায় ১২% ও ২৮% জিএসটি স্তর বাতিল করে দেওয়া হয়েছে। এখন সমস্ত পণ্যেই জিএসটি হবে হয় ৫% নয়তো ১৮%। গত ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।(GST Reform)
রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্কারকে ‘দ্বিগুণ দীপাবলি’ বলে আখ্যা দেন এবং জানান, এই পদক্ষেপ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় উপহার।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
যে পণ্যে মিলছে ছাড় – দাম কমছে যেগুলোর
-
দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি: আগের ৫% জিএসটি তুলে নেওয়া হয়েছে — এখন কোনও কর নেই।
-
মাখন, ঘি, কনডেন্সড মিল্ক, তেল, রান্না করা মাছ-মাংস, পাস্তা, নুডলস, চিজ়: ১২% থেকে কমিয়ে ৫% জিএসটি।
-
বাদাম, খেজুর, আনারস, পেয়ারা, আম-সহ ফলমূল: জিএসটি কমে ৫% হওয়ায় ফলের দাম কমবে।(GST Reform)
-
জ্যাম, জেলি, মাশরুম, সর্ষে, পানীয় জল (২০ লিটার বোতল): ১২% থেকে কমে ৫%।
-
চকোলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম, কর্নফ্লেক্স, মধু, মিছরি: আগে ১৮% ছিল, এখন ৫% জিএসটি।
-
বিড়ি ও বিড়ির পাতা: বিড়ির পাতায় ১৮% থেকে ৫%, বিড়িতে ২৮% থেকে ১৮% জিএসটি।
-
জীবনদায়ী ওষুধ, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটার: ৫% জিএসটি, ফার্মেসিতে মূল্য সংশোধনের নির্দেশ।
-
টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন: আগে ২৮%, এখন ১৮% জিএসটি।
-
ছোট গাড়ি ও বাইক (১২০০/১৫০০ সিসির মধ্যে): ১৮% জিএসটি। বৈদ্যুতিক গাড়িতে মাত্র ৫% জিএসটি।
-
পেন্সিল, খাতা, মানচিত্র, ছবি আঁকার রং: সব শিক্ষা সরঞ্জামের উপর জিএসটি শূন্য।
-
জুতো ও জামাকাপড়: ৫% জিএসটি, ফলে দাম কমছে।
-
টুথপেস্ট, ব্রাশ, চুলের তেল, সাবান, পাউডার, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল, বাঁশের আসবাব: ৫% জিএসটি।
-
স্পা, জিম, যোগ ক্লাস, হেলথ ক্লাব: ৫% জিএসটি হওয়ায় খরচ কমবে।
-
সিমেন্ট, সার, কৃষিযন্ত্র, ট্র্যাক্টর যন্ত্রাংশ, সেলাই মেশিন: এসব ক্ষেত্রেও জিএসটি কমানো হয়েছে।
-
জীবনবিমা ও স্বাস্থ্যবিমা: উপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার।
যে পণ্যে বাড়ছে দাম – নতুন জিএসটি হার
-
বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কার: ৪০% জিএসটি।
-
পান মশলা, চিনিযুক্ত পানীয়, কার্বনেটেড ড্রিঙ্কস: ২৮% থেকে বাড়িয়ে ৪০%।
-
সিগারেট, চুরুট, তামাকজাত পণ্য: ৪০% জিএসটি।
-
কয়লা: আগে ৫% জিএসটি ছিল, এখন ১৮% করা হয়েছে।





