কলকাতা

বিধানসভার শেষ অধিবেশনে শাসক শিবিরের মাঝেই আসন হুমায়ুনের

বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, দল বদল হলেও আসন পরিবর্তন সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক নির্দেশ এখনও জারি হয়নি।

Truth Of Bengal: ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন হুমায়ুন কবির। কিন্তু বিধানসভায় তাঁর আসন বদলায়নি। বিধানসভার অধিবেশনে যোগ দিতে গিয়ে দেখা গেল, শাসক দলের বিধায়কদের মাঝেই বসেছেন হুমায়ুন। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, দল বদল হলেও আসন পরিবর্তন সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক নির্দেশ এখনও জারি হয়নি। সেই কারণেই পূর্ব নির্ধারিত আসনেই বসতে দেখা যায় তাঁকে।

বিষয়টি ঘিরে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে বিধানসভার অন্দরে।রাজনৈতিক মহলের মতে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবিরের এই উপস্থিতি এবং আসন বিন্যাস—দু’টিই তাৎপর্যপূর্ণ। একদিকে তিনি আর শাসক দলের অংশ নন, অন্যদিকে এখনও শাসক শিবিরের মাঝেই তাঁর অবস্থান। এতে বিধানসভার অন্দরে এক ধরনের অস্বস্তির ছবিও ধরা পড়েছে বলে মত অনেকের।

Related Articles