কলকাতা

“রাজ্যের ভাই-বোনদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেব”, ভোটার তালিকায় নাম তুলে বার্তা রাজ্যপালের”

আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ভোটদান করার বিষয়ে তিনি নিজের উৎসাহ প্রকাশ করেছেন।

Truth of Bengal: এবার রাজ্যপাল কলকাতার ভোটার হলেন।রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছেন যে তাঁর এপিক নম্বর এখন ১৬২–চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের পার্ট ৩৮-এ স্থানান্তরিত হয়েছে। রাজ্যপাল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি সমগ্র রাজ্যের ভাই-বোনদের সঙ্গে একযোগে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগ্রহী। আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ভোটদান করার বিষয়ে তিনি নিজের উৎসাহ প্রকাশ করেছেন।

এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে রাজ্যপাল সকল নাগরিককে নির্বাচনে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁর মতে, সকলের অংশগ্রহণই গণতন্ত্রকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে তুলবে।

Related Articles