কলকাতা

“চঞ্চল হওয়ার কী কারণ?” তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ঠিক কী বললেন দিলীপ?

সেগুলো সামলান বাকি জায়গা সামলানোর লোক আছে।

Truth Of Bengal: রাজনীতিতে এক উল্লেখযোগ্য মুখ দিলীপ ঘোষ। নানা সময় নানা রকম বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে প্রতিবারেই বিতর্ক এড়িয়ে নিজের বক্তব্যে অনড় থাকতে দেখা যায় তাঁকে। এবার ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তাঁর মন্তব্য, “এই ঘটনায় চাঞ্চল্য হওয়ার কী আছে?” ঠিক কী বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ?

শুক্রবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ বাবু। সেই সময় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দলিয় নেতাদের ত্রিপুরায় যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ত্রিপুরায় আইন শৃঙ্খলা কাজ করছে না, তৃণমূলের এই দাবি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, “আইন শৃঙ্খলা না থাকলে পুরো অফিস-ই উড়িয়ে দিত মানুষ। তৃণমূল অসমে নেই, শুধু একটি অফিস বানিয়ে রেখে দিয়েছে। কেউ কেউ রাগ থেকে দুটো গামলা ভেঙে দিয়েছে। তাতে এতো চঞ্চল হওয়ার কী কারণ আছে?”

সেই সঙ্গে তিনি বলেন, “আপনি বাংলাকে সামলান। এখানে মানুষের জীবন সংকটে। এমএলএ এমপি সুরক্ষিত নন। আর গ্রামে গ্রামে যেভাবে অত্যাচার হচ্ছে, লুট-পাট চলছে, সেগুলো সামলান বাকি জায়গা সামলানোর লোক আছে।”

Related Articles