কলকাতা

Bengal Monsoon: নতুন নিম্নচাপের ইঙ্গিত, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

পাশাপাশি বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Truth of Bengal: দুদিন ধরে বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।তবে ফের  নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ জুলাই, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমলেও আদ্রতাজনিত অস্বস্তি থেকেই গেছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Bengal Monsoon)

[আরও পড়ুনঃ Horoscope Update: রবিবারের দিনটি কেমন যাবে আপনার রাশির জন্য? পড়ে নিন আজকের রাশিফল]

আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর, মধ্যপ্রদেশ হয়ে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত। ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিমধ্যেই রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়, যার ফলে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে প্রচুর পরিমাণে।

রবিবার দিন আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমে। পাশাপাশি বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বুধবার থেকে  ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সৎ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহে।(Bengal Monsoon)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ রবিবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এই দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। (Bengal Monsoon)

Related Articles