কলকাতা

Bengal district IAS monitoring: প্রকল্পের কাজের গতি বাড়াতে জেলায় জেলায় আধিকারিক নিয়োগ নবান্নের

প্রতি জেলায় সংশ্লিষ্ট প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পূর্ণ করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন এই কর্মকর্তারা।

জয় চক্রবর্তী: এসআইআর-এর মাঝেই উন্নয়নমূলক প্রকল্পে আরও কড়া নজরদারি চালাতে রাজ্যের ২৩ জেলায় ২৩ জন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করল নবান্ন। বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, পরিদর্শন ও সাধারণ মানুষের অভাব–অভিযোগ শোনাই তাঁদের মূল দায়িত্ব। প্রতি জেলায় সংশ্লিষ্ট প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পূর্ণ করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন এই কর্মকর্তারা।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নজরদারির দায়িত্ব পেয়েছেন শান্তনু বসু। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে মনীশ জৈন, পূর্ব মেদিনীপুরে বিনোদ কুমার, পুরুলিয়ায় সঞ্জয় বানসাল, ঝাড়গ্রামে ছোটেন লামা, বাঁকুড়ায় রেশমি কমলসহ অন্যান্য জেলাগুলিতে দায়িত্ব বন্টন করা হয়েছে।

Related Articles