বিধানসভা ভোট প্রস্তুতি: আজ রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের সিইও
বৈঠকে মূলত রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং সামগ্রিক ভোট প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
Truth Of Bengal: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই আজ রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।কমিশন সূত্রে খবর, রাত প্রায় ১০টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং সামগ্রিক ভোট প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
রবিবার কলকাতায় পৌঁছতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবে কমিশন। সোমবারের কর্মসূচির আগে আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।






