
The Truth Of Bengal : প্রথম কোয়ালিফায়ার খেলতে নেমে প্যাট কামিন্স প্রথমে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করে এর আগে বিশাল বিশাল রানের লক্ষ্য তাড়া করতে দিয়ে গোহারান হারিয়েছে বলতে গেলে প্রকার বিপক্ষীয় দলের বোলাররা নাকানিচোবানি খেয়েছে সানরাইজার এর ব্যাটিং এর সামনে। কিন্তু কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে প্রথম ব্যাট করতে নেমে স্টার্কের প্রথম ওভারের দ্বিতীয় বলেই জাতীয় দলের সতীর্থ এবং সানরাইজারের বিধ্বংসী ওপেনার ট্রাভেস হেড বোল্ড হয়ে যান। দ্বিতীয় ওভারে ভৈভব আরোরার বলে আউট হয়ে যান আরেক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। তারপরে যদিও বা রাহুল ত্রিপাঠী এসে ব্যাটিংয়ে অনেকটা ভরসা দেন।
তারপরে মিচেল স্টার্ক আবার বলে এসে পরপর দুবলে নিতিশ কুমার রেড্ডি এবং শাহবাজ আহমেদকে আউট করেন। হেনরিচ ক্লাসেন এসে রাহুল ত্রিপাঠীর সাথে জুটি বেঁধে ৫০ রান করেন। কিন্তু বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হয়ে ৩২ রানেই হয়ে ফিরতে হয় তাঁকে। তারপরেই আন্দ্রে রাসেল রাহুল ত্রিপাঠী কে রান আউট করেন। ৩৫ হলে ৫৫ রান করে ফিরতে হয় ত্রিপাঠিকে। সাহাল আবদুল সামাদ ভালো শুরু করলেও ১৮ রানেই তাঁকে ফেরায় হর্ষিত রানা। তারপরে অধিনায়ক প্যাট কামিংস এসে ৩০ রান করে। প্যাট কামিংস এর অধিনায়কত্ব পারফরমেন্সে অন্তত ১৫০ রানের গন্ডি পার করলো সানরাইজার হায়দ্রাবাদক। কলকাতার নাইট রাইডাস কে ফাইনালে যেতে হলে ১৬০ রান করতে হবে।






