
The Truth of Bengal: সোমবার ভোর রাতে বিহারের খাগরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বিদ্যারতন পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ বিয়ে বাড়ির গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের দুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশু সহ ৭ জনের ৷ দুর্ঘটনার খবর পেয়েই উপস্থিত হয় পুলিশ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া চলছে ৷
পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা সকলেই একটি থুট্টি মোহনপুর থেকে মাদাইয়া বিথালা এলাকায় ফিরছিল ৷ সেই সময়েই ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বিয়ে বাড়ি যাত্রী বোঝাই গাড়িটির সঙ্গে একটি ট্রাক্টারের ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ৷ ঘটনা প্রসঙ্গেই খাগড়িয়া ডিএসপি রমেশ কুমার বলেন, “সড়ক দুর্ঘটনায় তিন শিশু-সহ মোট ৭ মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। স্থানীয় পসরাহা থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বিয়ে বাড়ির গাড়ি এবং একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয় ৷ যার জেরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তদন্তের স্বার্থে স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷ সেই সঙ্গে দুই গাড়ির চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সমস্ত নিয়ম মেনে তদন্ত শুরু করেছে করেছে পুলিশ ৷ দুর্ঘটনা গ্রস্থ বিয়ে বাডির গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷






