মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ওড়িশার মার্চেন্ট নেভি অফিসার সার্থক
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সাল থেকে একটি বেসরকারি জাহাজ সংস্থায় কর্মরত ছিলেন সার্থক।
Truth Of Bengal: মরিশাসের কাছে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হয়েছেন ওড়িশার এক মার্চেন্ট নেভি অফিসার সার্থক মহাপাত্র। জানা গেছে, তিনি একটি চীনা পণ্যবাহী জাহাজে কাজ করছিলেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সাল থেকে একটি বেসরকারি জাহাজ সংস্থায় কর্মরত ছিলেন সার্থক। তিনি যে জাহাজে ডিউটি করছিলেন, সেটি প্রথমে চীন থেকে পশ্চিম আফ্রিকা যায়। এরপর সিঙ্গাপুর হয়ে আবার চীনে ফেরার কথা ছিল। গত ২ ফেব্রুয়ারি জাহাজটি যখন সিঙ্গাপুরের কাছাকাছি ছিল, তখন শেষবার পরিবারের সঙ্গে সার্থকের যোগাযোগ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন পরিবার।
-
বাল্যবিবাহ রোধে জাতিসংঘের স্বীকৃতি পেল অসমের সাফল্যSeptember 6, 2026
-
এ কী কাণ্ড! KFC-র চিকেনে কিলবিল করছে পোকাSeptember 6, 2026
ঘটনার পর থেকেই সার্থকের পরিবার ভেঙে পড়েছে। ইতিমধ্যেই মার্চেন্ট নেভি অফিসারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ওড়িশা সরকারের কাছে থেকেও সাহায্য চাওয়া হয়েছে। ওড়িশা সরকারের একটি সূত্র জানায়, তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।


