দেশ

প্রিয়ঙ্কার বিরুদ্ধে ওয়েনাড় কেন্দ্রে পদ্মের প্রার্থী নব্যা

Navya is the Padma candidate in Venad Kendra against Priyanka

Truth Of Bengal : রাহুল গান্ধী ছেড়ে দিয়েছেন ওয়েনাড় কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে  ফের অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। এই কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুলের বোন প্রিয়ঙ্কা গান্ধী ওয়াধেরা। গান্ধী পরিবার কেরলের এই আসনটি নিজেদের দখলে রাখার জন্য ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার বিজেপি এই লোকসভা আসনের প্রার্থী হিসাবে নব্যা হরিদাসের নাম ঘোষণা করল।

প্রার্থী হিসাবে ৩৯ বছরের নব্যা কেরল রাজনীতিতে পরিচিত মুখ। তিনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোঝিকোড় পুর নিগমের দু’বারের কাউন্সিলর। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

সম্প্রতিই একটি সাক্ষাৎকারে নব্যা বলেছিলেন, ওয়েনাড়ে উন্নতির প্রয়োজন। কংগ্রেস পরিবার ওয়েনাড়ের মানুষের সাধারণ চাহিদাটুকুও পূরণ করছে না। সংসদে এমন একজন প্রতিনিধির দরকার যিনি ওয়েনাড়ের মানুষের দুঃখ-কষ্ট ও চাহিদা আরও ভালভাবে তুলে ধরতে পারবে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, দুইবার কাউন্সিলর ছিলেন বলে তাঁর যথেষ্ট প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি জানান মানুষের দুঃখ-কষ্ট শুনে তিনি সেই মতো কাজা করেছেন। আগামী ১৩ নভেম্বর ওয়েনাড় কেন্দ্রে উপনির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।

Related Articles