দেশ
মাতা বৈষ্ণো দেবী মন্দিরের নতুন রাস্তায় ভূমিধস, মৃত ২
Landslide on Mata Vaishno Devi temple's new road, 2 dead

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার মাতা বৈষ্ণো দেবীর মন্দিরের নতুন রাস্তায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ভূমিধসের ফলে মৃত্যু হয়েছে দুই মহিলা তীর্থযাত্রীর, আশঙ্কাজনক আরো একজন।
Video Captures Landslide On Mata Vaishno Devi Marg In Katra#VaishnoDeviLandslide #KatraLandslide #Navratri #MataVaishnoDeviTrack #jammukashmirlandslide pic.twitter.com/svQTVwYPaU
— Republic (@republic) September 2, 2024
জোর কদমে চলছে উদ্ধার কার্য। মাতা বৈষ্ণো দেবী ভবন রোডের পাঁচি হেলিপ্যাড এর কাছে দুর্ঘটনাটি ঘটে। শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ডের সিইও বলেছেন যে মন্দিরে যাওয়ার রাস্তায় পাথর পড়ে এই ভূমিধসে ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দল।






