দেশ

লালকেল্লায় দুঃসাহসিক চুরি! ধর্মীয় উৎসব থেকে উধাও কোটি টাকার সোনা

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে প্রবেশ করেন।

Truth Of Bengal: লালকেল্লায় (Red Fort) চোরের হানা। জৈন ধর্মীয় উৎসব চলাকালীন সোনার মূল্যবান সামগ্রী নিয়ে পালাল চোরেরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকার মূল্যবান সামগ্রী, যার মধ্যে রয়েছে দুটি সোনার কলসি, ৭৬০ গ্রামে একটি সোনার নারকেল এবং হিরে, চুনি ও পান্নাখচিত অন্যান্য সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় এখন কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

[আরও পড়ুন:Jammu Floods: প্রতিকূলতার মধ্যেও ঐক্যের বার্তা, কাঠুয়ায় নজির স্থাপন ]

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে প্রবেশ করেন। সাদা বস্ত্র পরে তিনি অতিথিদের সঙ্গে মিশে যান এবং সুযোগ বুঝে মূল্যবান সামগ্রী লুট করেন। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে স্পষ্টভাবে দেখা গেছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে এবং সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।চলছে তল্লাশি। পুলিশ সূত্রে জানা গেছে, চোর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চলাকালীন, অতিথিদের আপ্যায়নে সবাই ব্যস্ত থাকাকালীন চুরি চালায়। উৎসবের জন্য ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন মূল্যবান সামগ্রী এনে রাখা হতো। সেই সুযোগেই সোনার কলসি এবং অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় চোর। জানা গিয়েছে চুরি যাওয়া জিনিসগুলি ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন ছিল, যিনি প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের জন্য মূল্যবান জিনিসপত্র আনতেন। উৎসব কমিটির দাবি, চুরির মোট আনুমানিক মূল্য দেড় কোটি টাকারও বেশি।(Red Fort)

FB POST: https://www.facebook.com/truthofbengal

লালকেল্লা (Red Fort) চত্বরে বর্তমানে জৈন সম্প্রদায়ের দশ দিনের ধর্মীয় উৎসব চলছে। এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত সমাগম করেছেন। নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ভিত্তিতে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে এবং উৎসবের অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মঙ্গলবার জৈন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।