দেশ

হাড় কাঁপানো শীত ভূস্বর্গে, ৫০ বছরে রেকর্ড গড়ল শ্রীনগরের তাপমাত্রা

In the bone-chilling winter heaven, Srinagar's temperature set a 50-year record

Truth Of Bengal: কাঁপছে ভূস্বর্গ। না, এই কাঁপা কোন বিস্ফোরণের কাঁপা নয়, হাড় কাঁপানো শীতে যবুথুবু অবস্থা  জম্মু ও কাশ্মীরের। শ্রীনগরের পারদ নেমেছে -৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা ৫০ বছরের মধ্যে রেকর্ড। যে ভাবে তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে তাতে ভয়ঙ্কর শৈত্য প্রবাহের আশঙ্কা। এই শীতের মরসুমে শ্রীনগরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ডানলেক ঢেকে গিয়েছে বরফে। জমে গিয়েছে এই লেকের জল।

প্রতি বছরই  জম্মু ও কাশ্মীরে একটু বেশি ঠাণ্ডা পড়ে দেশের অন্যান্য জায়গার তুলনায়। তবে চলতি বছর শীতের প্রকোপ যে এতোটা বাড়বে তা ভাবতে পারেনি স্থানীয় বাসিন্দারা। তবে কাশ্মীরে চলতি বছর শীতের লম্বা ইনিংস চলবে তা বলাই বাহুল্য। জানা গেছে শনিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এইরকম ঠাণ্ডা পড়েছিল ১৯৭৪ সালে, তারপর এই বার দ্বিতীয় বারের মতো এমন তীব্র ঠাণ্ডা পড়ল জম্মু ও কাশ্মীরে। ১৯৭৪ সালে শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ১০ ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীনগরে এই দুইবার নয়, তার আগেও ১৯৩৪ সালে ১৩ ডিসেম্বর শ্রীনগরে পারদ নেমেছিল মাইনাস ১২ ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এতো তীব্র ঠাণ্ডায় যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছে সেখানকার প্রশাসন। বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া সকলকে বেরোতে বারন করা হয়েছে। এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন এই হাড় কাঁপানো শীতে যাতে স্থানীয়দের কোন অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট সচেতন প্রশাসন। যাতে এই শীতে জল বা বিদ্যুতের কোন সমস্যা না হয় বাড়িতে বাড়িতে তার জন্য কড়া নজর রাখা হচ্ছে সর্বত্র। বিদ্যুৎ বিভাগের কাজ খতিয়ে দেখার জন্য শ্রীনগরে ১ সপ্তাহ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মুতে থাকা মুক্ষ্যমন্ত্রির সমস্ত কর্মসূচি, এই তীব্র ঠাণ্ডার জেরে আপাতত বাতিল করা হয়েছে।

Related Articles