ব্যাঙ্কিং নিয়মে পরিবর্তন! ১ নভেম্বর থেকে কী কী বদল?
নিরাপদ হেফাজতের জিনিস ও সেফটি লকারের ক্ষেত্রে শুধুমাত্র পর্যায়ক্রমিক নমিনেশন অনুমোদিত হবে।
গ্রাহকদের সুবিধার্থে পরিবর্তন হতে চলেছে ব্যাঙ্কের কিছু নিয়ম। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই ঘোষণা করেন। সেই সঙ্গে তারা জানায়, ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫-এর অধীনে মনোনয়ন সম্পর্কিত বিধানসমূহ এক নভেম্বর থেকে কার্যকর করা হবে।
এই বিধান ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা সামগ্রী এবং ব্যাঙ্কের সুরক্ষা লকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ডিপোজিট অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন পর্যন্ত নমিনি নির্ধারণ করতে পারবেন। নমিনেশন একযোগে বা পর্যায়ক্রমে, উভয়ভাবে করা যাবে। তবে নিরাপদ হেফাজতের জিনিস ও সেফটি লকারের ক্ষেত্রে শুধুমাত্র পর্যায়ক্রমিক নমিনেশন অনুমোদিত হবে।
Banking Laws Amendment Act: Key Nomination Provisions Effective from 1st November
Read more👇https://t.co/lU4zf9ss4e pic.twitter.com/hAkRfbsDSf
— All India Radio News (@airnewsalerts) October 23, 2025
একযোগে মনোনয়নের ক্ষেত্রে, আমানতকারী সর্বোচ্চ চারজন নমিনি নির্ধারণ করে প্রত্যেকের জন্য ভাগ বা শতাংশ উল্লেখ করতে পারবেন, যার মোট ১০০ শতাংশ হতে হবে। এতে নমিনিদের মধ্যে বণ্টন স্পষ্ট থাকবে।
পর্যায়ক্রমিক মনোনয়নের ক্ষেত্রে, পরবর্তী নমিনি তখনই কার্যকর হবেন যখন তার আগের নমিনির মৃত্যু ঘটবে। এতে দাবি নিষ্পত্তির ক্ষেত্রে ধারাবাহিকতা ও উত্তরাধিকারের বিষয়টি পরিষ্কার থাকে।
এসবিআই ওয়েবসাইটে বলা হয়েছে, “সকল ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে থাকা জিনিস ও নিরাপদ ডিপোজিটভল্টের জন্য নমিনি সুবিধা পাওয়া যাবে এবার। এই ক্ষেত্রে কেবলমাত্র ব্যক্তিগত ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য (অর্থাৎ একক / যৌথ অ্যাকাউন্টের পাশাপাশি একক মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্ট) জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিনিধিত্বমূলকক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে না।”



