দেশ

সন্তান দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য: সুপ্রিম কোর্ট

ই ধারায় বলা ছিল, দত্তক নেওয়ার সময়ে সন্তানের বয়স তিন মাসের কম হলে তবেই সংশ্লিষ্ট মহিলা মাতৃত্বকালীন ছুটির যোগ্য হবেন। আদালত এই শর্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।

Truth of Bengal: দত্তক নেওয়া সন্তানের বয়সের ভিত্তিতে মাতৃত্বকালীন ছুটি নির্ধারণ করা যাবে—এমনই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক সন্তানের ক্ষেত্রেও মায়েরা ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অধিকারী হবেন, সন্তানের বয়স যাই হোক না কেন। এই রায়ের মাধ্যমে সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০(৪) ধারাকে বাতিল করেছে আদালত। ওই ধারায় বলা ছিল, দত্তক নেওয়ার সময়ে সন্তানের বয়স তিন মাসের কম হলে তবেই সংশ্লিষ্ট মহিলা মাতৃত্বকালীন ছুটির যোগ্য হবেন। আদালত এই শর্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।

বিচারপতি জেবি পর্দীওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন-এর বেঞ্চ জানায়, এই বিধান ভারতের সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের চোখে সমতার কথা বলা হয়েছে, আর ২১ নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।আদালতের পর্যবেক্ষণ, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও মায়ের স্নেহ, যত্ন ও দায়িত্ব সমানভাবে প্রযোজ্য। শিশুর বয়সের ভিত্তিতে মাতৃত্বকালীন ছুটি নির্ধারণ করা অযৌক্তিক এবং বৈষম্যমূলক। তাই এই ধরনের বিভাজন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।

উল্লেখ্য, এই মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী হামসানন্দিনী নন্দুরি। তাঁর আবেদনের ভিত্তিতেই আদালত এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়।এই রায়ের ফলে দত্তক নেওয়া মায়েদের অধিকার আরও সুদৃঢ় হল বলে মনে করছেন আইনজ্ঞরা। পাশাপাশি, শিশু কল্যাণ ও মাতৃত্বের অধিকারের ক্ষেত্রেও এটি এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।

Related Articles