‘ব্যাডস অফ বলিউড’-এর প্রিমিয়ারে একফ্রেমে শাহরুখ-কাজল-অজয়
সেই তালিকায় দীর্ঘ কয়েক বছর ধরে নাম রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান ও সিংঘাম অজয় দেবগন।
Truth Of Bengal: বলিউডে তারকাদের মধ্যে মতবিরোধ, ঝগড়া, মান অভিমান নতুন কিছু নয়। প্রায়ই বলিউডে বহু তারকাদের মধ্যেই এই দ্বন্দ্ব দেখা যায়। সেই তালিকায় দীর্ঘ কয়েক বছর ধরে নাম রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান ও সিংঘাম অজয় দেবগন। তবে অবশেষে মিটলো দুই তারকার মধ্যে দ্বন্দ্ব। ঝগড়া, মান অভিমান ভুলে একফ্রেমে ধরা দিলেন শাহরুখ-অজয়। তবে কি কারণে একসঙ্গে দেখা গেল দুই বলিউড তারকাকে জানেন কি?
View this post on Instagram
সম্প্রতি ছিল ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রিমিয়ার। সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন দুই তারকা। নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও শাহরুখ পুত্র আরিয়ান খানের বলিউড ডেবিউতে পাশে রয়েছেন অজয় দেবগন। ‘ব্যাডস অফ বলিউড’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিলেন তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল।
কাজল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করার পরেই তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে শাহরুখ-কাজল-অজয়কে এক ফ্রেমে দেখা গিয়েছে। কাজল-শাহরুখ-অজয়ের পরনে রং মিলান্তি কালো পোশাক। স্বামী ও প্রিয় বন্ধুর মাঝে ক্যামেরাবন্দি অভিনেত্রী। সবমিলিয়ে বলাই যায়, অতীতের দ্বন্দ্ব ভুলে জীবনের নতুন ইনিংসের জন্য বাদশাপুত্র আরিয়ান খানকে শুভেচ্ছা জানাতে সপরিবারে হাজির কাজল-অজয়।






