কলকাতা

নতুন ওসি পেল টালা থানা, দায়িত্ব পেলেন মলয়কুমার দত্ত

Tala police station got new OC, Malayakumar Dutt got charge

Truth Of Bengal: আরজি কর মামলায় গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তারপর থেকে সেখানে ওসির পদ শূন্য হয়ে পড়েছিল। এবার টালা থানা পেল তার নতুন ওসি, সেখানে ওসির দায়িত্ব ভার পেলেন মলয়কুমার দত্ত।

মলয় বাবু এর আগে শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল না থাকায় মলয়কুমার দত্ত ওই থানার অতিরিক্ত দায়িত্বও  সামলাচ্ছিলেন। হয়ত ওনার দায়িত্ব-কর্তব্য দেখে তাঁকে টালা থানার ওসি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানেই  এ বিষয়ে জানানো হয়েছে।

 

Related Articles