দেশ

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে অভিযান জারি সেনার

Militant infiltration attempt, army launched operation in Kashmir

The Truth Of Bengal: অনুপ্রবেশ রুখতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় অভিযান এখনও জারি। রবিবার জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে কেরান সেক্টরে অপারেশন চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের কাছে হামলা চালানোর মতো অনেক সামগ্রী ছিল।

এর আগে গত ২৩ জুন বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে উরি সেক্টরে সেনাবাহিনীর অনুপ্রবেশ বিরোধী অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। একদিকে গত কয়েক সপ্তাহ ধরেই জম্মু ও কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী হামলা চলছে। সেই সঙ্গে পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। প্রতিটি ক্ষেত্রে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা। রুখে দেওয়া যাচ্ছে অনুপ্রবেশ।

অনুপ্রবেশ বিরোধী অভিযান এখনও চলছে। একদিকে যখন অমরনাথ যাত্রা চলছে ঠিক সেই সময় জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। তবে লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে উপত্যকার জঙ্গিদের। এমন পরিস্থিতিতে এবার হামলার পাশাপাশি অনুপ্রবেশের চস্টা চালাচ্ছে জঙ্গিরা। তবে তাঁদের সেই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে নিরাপত্তা বাহিনী।

Related Articles