চন্দ্রের বুধে ভ্রমণে রবি যোগ, বড়ঠাকুরের কৃপায় সাফল্যের শীর্ষে কারা?
Ravi yoga in the journey of Moon to Mercury, who is the top of success by the grace of Barathakure?

The Truth Of Bengal : আজ ১৫ জুন, শনিবার। চন্দ্র আজ বুধের রাশি কন্যায় বিচরণ করছে। আজ রবি যোগ, বরীয়ান যোগ, শুক্রাদিত্য যোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের এই শুভ সংযোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য লাভজনক। আইনি মামলা ও বিবাদ থেকে মুক্তি পাবেন। লগ্নির দ্বারা ভালো ধন লাভ হবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ : কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।
বৃষ : কোনও হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভাল হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।
মিথুন : ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আপনার বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।
কর্কট : কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর পেতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে।
সিংহ : কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল।
কন্যা : স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
তুলা : পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।
বৃশ্চিক : মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।
ধনু : নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।
মকর : সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে।
কুম্ভ : কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে।
মীন : স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে।





