রাজ্যের খবর

বসিরহাটে শুট আউট যুবক

Youth shot out in Basirhat

The Truth Of Bengal :  বসিরহাটে শুট আউট। ভোটের পরেও অশান্তি বসিরহাটে। পিফা বাজারে যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় ওই যুবক আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, ভোট পরবর্তী সন্ত্রাস তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায়। গতকাল প্রায় ৭:৪০ নাগাদ আলতাফ মালিকে কয়েকজন দুষ্কৃতি ঘিরে ধরে প্রথমে মারধর করে এবং পরে এক রাউন্ড গুলি চালায় এরপর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই যুবক তৃণমূল নেতা বলেই পরিচিত। বসিরহাটে ওই তৃণমূল নেতাকে শুট আউট করার পর গুলিবিদ্ধ আসঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য।

খুনের ঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। অবিলম্বে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি তোলেন তারা। একই সঙ্গে বসিরহাটে কোদালিয়ার শংকরপুরের তৃণমূলের কর্মীর বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ। ওই তৃণমূল কর্মীর স্ত্রীকেও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তবে ঠিক কি কারনে তৃণমূল নেতাকে গুলি করা হল তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles