
The Truth Of Bengal : আইসক্রিম খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় পাওয়া মুশকিল। গ্রীষ্ম কিংবা বর্ষা আইসক্রিম লাভারদের কাছে কোন কালই তেমন গুরুত্ব পায় না। তবে আইসক্রিম খেতে গিয়ে কোন আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হয়েছেন কখনো? এবারে হয়তো ভাবছেন আইসক্রিমের সাথে আশ্চর্য ঘটনার কি সম্পর্ক? হ্যাঁ সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি আইসক্রিমের মধ্যে মানুষের আঙুল পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইতে। এই ঘটনার পর রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জানা যায়, মালাডের শহরতলীতে বসবাসকারী একজন মহিলা yummo আইসক্রিম থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই একজন ডেলিভারি বয় সেই আইসক্রিমটি ডেলিভারি করে দিয়ে যায় ওই মহিলার কাছে। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আইসক্রিমের প্যাকেটটি খুলতেই চক্ষু চড়কগাছ! আইসক্রিমের ভেতর থেকে উঁকি দিচ্ছে একজন মানুষের আঙুল। যা দেখে রীতিমত হতবাক হয়েছেন ওই আইসক্রিমের ক্রেতা। এরপর রীতিমতো বিরক্ত হয়ে ওই ক্রেতা আইসক্রিমটি নিয়ে মালাড থানায় দৌড়ে যান অভিযোগ জানাতে। খাদ্যে ভেজাল এবং মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে এখন yummo এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। ফরেনের জন্য আইসক্রিমটি এবং ওই মানুষের আঙুলটি পাঠানো হয়েছে পুলিশের তরফে। এখনো চলছে তদন্ত।
আর এই আইসক্রিমের একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে ওই আইসক্রিমের ভেতরে একটি মানুষের আঙুল আটকে রয়েছে। আর এই ছবি পোস্ট হতেই শুরু হয়েছে কমেন্টের ঝড়।






