মসনদের লড়াইরাজনীতি

হিন্দিবলয়ে বড় ধাক্কা বিজেপির, উত্তরপ্রদেশে ধরাশায়ী মোদি বাহিনী

BJP's big blow in Uttar Pradesh

The Truth of Bengal : হিন্দিবলয়ে বড় ধাক্কা বিজেপির। বিজেপি সবথেকে বড় ধাক্কাটা খেয়েছে উত্তরপ্রদেশে। গোটা দেশজুড়ে বিজেপির স্লোগান ছিল ৪০০ পার। ফলাফল প্রকাশ্যে আসতে দেখা গেল ৩০০ এর নিচেই আটকে গেল এনডিএ। বিজেপির এককভাবে জেতা আসন সংখ্যা হল ২৪০। অর্থাৎ ক্ষমতায় ফিরলেও শরিক দল গুলির উপর যে নির্ভর করতে হবে পদ্ম শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না। গেরুয়া শিবিরের কাছে এই ফলাফল কার্যত মিনি বিপর্যয় বলা যেতে পারে। পরিসংখ্যান যা বলছে তাতে বিজেপির এই ধরাশায়ীর পিছনে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে গোবলয় এবং পশ্চিম ভারত। যে উত্তরপ্রদেশে গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে ৬৪ টি আসন পেয়েছিল এমডিএ এবারে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৬ এ।

অন্যদিকে গতবার রাজস্থানে ২৫ টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। সেখানে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ১১ টি আসন পেয়েছে। রাজস্থান বিজেপির জন্য দ্বিতীয় ধাক্কা বলা যেতে পারে। হরিয়ানায় দশটি আসনের মধ্যে পাঁচটি আসন কংগ্রেস জিতেছে সেখানেও আশানুরূপ ফল করতে পারিনি পদ্ম শিবির। একইসঙ্গে বিহারে চারটি আসন ও ঝাড়খন্ডে পাঁচটি আসন কমেছে বিজেপির। ফলে জেতা আসন হারাতে হয়েছে বিজেপিকে। এমনকি গুজরাটেও খাতা খুলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে বিজেপির এই খারাপ ফলাফলে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপির এই ধাক্কার পেছনে কারণ কি? বিজেপির সঙ্গে আরএসএসের সমন্বয়ের অভাব? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে অন্দরে।

Related Articles