গণ-অনশনে আম আদমি পার্টির কর্মীরা, কেন জানেন কী ?
Aam Aadmi Party workers on mass hunger strike, why do you know?

The truth Of Bengal : দলের শীর্ষ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার প্রতিবাদে এবার দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনে আম আদমি পার্টির কর্মীরা।গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে তাঁদের অস্ত্র গান্ধীবাদী অনশন আন্দোলন।কেন্দ্রের সরকারের ওপর পাহাড়প্রমাণ চাপ তৈরি করতে ও জনমত গড়তে রবিবার সামুহিক উপবাস বা গণ-অনশনের ডাক দিয়েছে আপ।
আপের শীর্ষ নেতা গোপাল রাই জানিয়েছেন, দেশের মতোই বিদেশেও এই গণ-অনশনের কর্মসূচি পালন করা হবে। সকাল এগারোটায় যন্তরমন্তরে আম আদমি পার্টির সাংসদ-বিধায়কও জনপ্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন। যার জন্য যন্তরমন্তর সহ সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।দিল্লি পুলিশ কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে রাজধানী দিল্লির মধ্য অংশ থেকে শুরু করে ভিআইপি জোনগুলিতে। গত সপ্তাহে আম আদমি পার্টি প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেয়।সেসময় আপের বহু মহিলা কর্মী,সমর্থকও জনপ্রতিনিধিদের পুলিশ গ্রেফতার করে।তাঁরা গ্রেফতার বরণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রের গাজোয়ারি রাজনীতির বিরুদ্ধে মুখর হয়।বলা যায়,২১মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে।
তারপর থেকেই আন্দোলনের সুর চড়ায় ইন্ডিয়া জোটের সদস্যরা। ইন্ডিয়া জোটের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে বিরোধীদের কন্ঠরোধ করছে। তাই আপের এই আন্দোলনকে অন্যান্য অবিজেপি দলগুলো সমর্থন করছে।বলে বলা যায়,জাতীয় স্তরে এই গণ-অনশন বিজেপির ওপর কয়েকগুণ চাপ বাড়াবে বলে আশা বিরোধী শিবিরের।ভোটের আগে বিরোধী নেতাদের গ্রেফতারি যে বড় ইস্যু হয়ে উঠছে তা এই আন্দোলনের ছবি দেখা বলা যায়।
Free Access






