কলকাতা

এবার পুলিশ দেখবে শহরে বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট হচ্ছে কিনা, থানাগুলিকে নির্দেশ লালবাজারের

Now the police will see if there is illegal construction and filling of ponds in the city, Lalbazar has instructed the police stations

The Truth Of Bengal: এবার থেকে শহরে কোথাও বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট হচ্ছে কিনা তা দেখবে কলকাতা পুলিশ। লালবাজার থেকে চিঠি গেল সমস্ত ডিসি-র কাছে। গার্ডেনরিচে দুর্ঘটনার পর ব্যবস্থা নিতে থানাগুলিকে সতর্ক করল লালবাজার। পুরসভার সাহায্য নিয়ে নির্মাণকাজের বৈধতা খুঁজে দেখবে থানাগুলি। বেআইনি নির্মাণ হলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে লালবাজার।

গার্ডেনরিচ কাণ্ডের পর নড়েচড়ে বসল লালবাজার। এবার থেকে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কলকাতা পুলিশ। গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য এমন পদক্ষেপ কলকাতা পুলিশের। এবার থেকে শহরে কোথাও বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট হচ্ছে কিনা তা দেখবে কলকাতা পুলিশ। লালবাজার থেকে চিঠি গেল সমস্ত ডিসি-র কাছে। গার্ডেনরিচে দুর্ঘটনার পর ব্যবস্থা নিতে থানাগুলিকে সতর্ক করল লালবাজার। পুরসভার সাহায্য নিয়ে নির্মাণকাজের বৈধতা খুঁজে দেখবে থানাগুলি। শহরের প্রত্যেকটি নির্মীয়মাণ বাড়ি, বহুতলে গিয়ে খোঁজ নিতে হবে। সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না তা দেখতে হবে। প্রয়োজনে প্রোমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা।

রবিবার রাতে গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও তা মেনে নিয়েছে। কিন্তু কী করে সেই নির্মাণ হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। দুর্ঘটনার পর এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কাজ যাতে না চলতে পারে ইতিমধ্যে তিনি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া হল লালবাজার।

অন্যদিকে, গার্ডেনরিচ কাণ্ডের পর তৎপরতা কলকাতা পুরসভার। ১৫ নম্বর বোরোর তিন ইঞ্জিনিয়রকে শো-কজ করা হয়েছে। শো-কজ করা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র শুভম ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র দেবব্রত ঘোষ ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র দেবাদিত্য পালকে। কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখতে হবে। পরিদর্শন করে এসে ঘটনাস্থলের রিপোর্ট তৈরি করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ কলকাতা পুসভার।

Related Articles