প্রথম সপ্তাহে ‘আর্টিকেল 370’র আয়ে ভাঁটা, দ্বিতীয় সপ্তাহে ইয়ামিদের লড়াই আরও কঠিন
Box office earnings of 'Article 370'

The Truth Of Bengal : অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা। পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম। ইয়ামির অভিনয় প্রশংসিত হলেও মুক্তির প্রথম তিনদিনে বক্স অফিসের কালেকশনে খুব একটা ছাপ ফেলতে পারেনি। কিন্তু, সোমবার থেকে চাকাটা ঘুরতে শুরু করে। প্রথম দিন বক্স অফিসে যেখানে সর্বসাকুল্য ৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে সেখানে সোম থেকে বৃহস্পতিবার ছবির প্রযোজকের ঘরে ঢুকেছে প্রায় ৩৫কোটি টাকা। এবার এক নজরে দেখে নেব শেষ সাত দিনে ছবির বক্স অফিস কালেকশন।
বক্স অফিসে ‘আর্টিকল ৩৭০’-এর আয়
শুক্রবার – ৫,২৫,00,000 টাকা
শনিবার – ৭,৫0,00,000 টাকা
রবিবার – ৯,২৫,00,000 টাকা
সোমবার – ৩,৩৫,00,000 টাকা
মঙ্গলবার – ৩,৩৫,00,000 টাকা
বুধবার – ৩,১৫,00,000 টাকা
বৃহস্পতিবার – ৩,00,00,000 টাকা
বক্স অফিসের পরিসংখ্যান বলছে প্রথম সপ্তাহান্তের পর ছবিটি ব্যবসার দিক থেকে আশার আলো দেখেছিল। ফলে ছবির ভাঁড়ারে এসেছে প্রায় ৩৫কোটি টাকা। তবে, দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসের বিচারে ছবিটির লড়াই আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বলিউড সমালোচকরা। তার কারণ মার্চের প্রথমে মুক্তি পেয়েছে আরও পাঁচটি ছবি। এর মধ্যে রয়েছে মানুশি চিল্লার এবং বরুণ তেজ অভিনীত অপারেশন ভ্যালেন্টাইন। বিজয় নাম্বিয়ার দাঙ্গে বা প্রযোজক আমির খানের লাপাতা লেডিস-এর মত ছবিও। ফলে নিঃসন্দেহে যে ‘আর্টিকল ৩৭০’ ব্যবসায় ভাগ বসাবে এই ছবিগুলি এমনটাই মনে করছেন তাঁরা। তাই, আগামিদিনে ‘আর্টিকল ৩৭০’-এর বক্স অফিসে কালেকশনের পরিমাণ যে আরও কমে যাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
FREE ACCESS






