
The Truth Of Bengal : ফেব্রুয়ারী প্রায় শেষের দিকে। আর এই দিকে শীত প্রায় নেই বললেই চলে । বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে তাপমাত্রা । এই সবের মাঝখানে দোসর হয়েছে বৃষ্টি । আর এই আবহাওয়ার খামখেয়ালী পানায় নাজেহাল রাজ্যবাসী।
আবহাওয়ার দফতরের খবর অনুযায়ী, আগামী সাতদিনে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে৷রবিবার উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি উত্তরের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
এরই মধ্যে রবিবার মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।এছাড়াও মার্চের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গেও ।
রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ।
Free Access






