নতুন উচ্চতার পথে দ্বারকা এক্সপ্রেসওয়ে, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে
Dwarka Expressway is going to be inaugurated soon

The Truth Of Bengal : শীঘ্রই নতুন এক উচ্চতা পেতে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। দিল্লি- হরিয়ানা সীমানা ও বাসাই রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে সংযোগ আরও ভাল করতে এবার দ্বারকা এক্সপ্রেসওয়ে ওপর একটি ৯ কিমি দীর্ঘ উড়ালপুল তৈরির করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই ফ্লাইওভার এর ফলে হরিয়ানা যাওয়ার সময় অনেকটাই কমে যাবে। উদ্বোধনের জন্য প্রস্তুত দিল্লি-গুরুগ্রামের সংযোগকারী দ্বারকা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে, দিল্লি এবং গুরুগ্রামের NH-৪৮-এর সিরহৌল সীমান্তে যানজটের সমস্যা মিটবে বলে আশা।
সূত্রের খবর, লোকসভা নির্বাচন মিটলে উদ্বোধন হবে এই রাস্তার। খুলে যাবে দ্বারকা এক্সপ্রেসওয়ে। একাংশের মতে, এই এক্সপ্রেসওয়ে চালু হলে গুরুগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে। ২৭ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে অন্যতম লাইফলাইন হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। NHAI দ্বারকা এক্সপ্রেসওয়েকে একটি অত্যাধুনিক প্রকল্প বলে অভিহিত করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে দাবি, দ্বারকা এক্সপ্রেসওয়ে তার বিশ্বমানের নির্মাণ শৈলীর জন্য পরিচিতি লাভ করবে শীঘ্রই। ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়ের পাশে গড়ে উঠবে আকাশচুম্বী ভবন। ঢেলে সাজানো হবে এলাকা।
ফ্রান্সের আইফেল টাওয়ারের তুলনায় দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে ত্রিশ গুণ বেশি ইস্পাত ব্যবহার করা হয়েছে। দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২ লাখ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে, ২০ লাখ ঘন সিমেন্ট ব্যবহার করা হয়েছিল, যা বুর্জ খলিফায় ব্যবহৃত সিমেন্টের চেয়ে ছয় গুণ বেশি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি নিজেই দ্বারকা এক্সপ্রেসওয়ের এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তথ্য দিয়েছেন। চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে দ্বারকা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে দুই শহরের যান চলাচলে অনেকটাই সুবিধে হবে।
FREE ACCESS






