রাজ্যের খবর
ফের রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে হাজিরার নোটিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
Sk Shahjahan in the ration corruption case

The Truth of Bengal: আরেকবার ফের রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে হাজিরার নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো তাকে। শনিবার একটি মেইল মারফত শেখ শাহজাহানকে চলতি সপ্তাহের যেকোনো একটি দিনে হাজিরা নির্দেশ দিয়েছে ইডি।
চলতি সপ্তাহের যেকোনো দিন সকাল ১১ টার মধ্যে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত সন্দেশখালি কাণ্ডে ইডি আক্রান্ত হওয়ার পর থেকে শাহজাহানের আর কোনো খোঁজ নেই। এই অভিযোগের ভিত্তিতে বারবার তলাশি অভিযান চলেছে এমনকি শাহজাহানকে তলবও করা হয়েছে।
কিন্তু সেই হাজিরা নির্দেশ এড়িয়েছেন শাহজাহান। এরপরই অভিযুক্তের আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন করেছেন ইডির বিশেষ আদালতে। সেই মামলার আজ শুনানি। এসবের মাঝেই শনিবার সকালে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।






