রাজ্যের খবর

বিজেপির ন্যাজাট থানা ঘেরাও, সন্দেশখালিতে ধুন্ধুমার

Sandeshkhali protest

The Truth of Bengal: সন্দেশখালিতে বিজেপির ন্যাজাট থানা ঘেরাও, থানার সামনে ধরনা বিজেপির। ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির। পুলিশ ব্যারিকেডের সামনে বসে পরে বিজেপি কর্মীরা।

সন্দেশখালি কান্ড নিয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে মিনাখা থানার মালঞ্চ বাজার থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদের মিছিল। প্রতিবাদ ইডি আক্রান্ত মারধরের অভিযোগে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিছিল। এই মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য, মোতায়েন পুলিশবাহিনী।

বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই থমথমে ন্যাজাট থানা এলাকা। ন্যাজাট থানার ১ কিলোমিটার আগে থেকেই জারি ১৪৪ ধারা । মজুত ছিল মহিলা পুলিশও। ব্যারিকেড দেওয়া হয়েছিল রাস্তায়। এক স্তরের ব্যারিকেড খুলে মিছিল করে বিজেপি। পুলিশের দেওয়া গার্ডরেল খুলে নর্দমায় ফেলে দেয় বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের।

পুলিশের বক্তব্য ছিল, এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভিড় করে সেখানে যাওয়া যাবে না। পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির মিছিল। কিন্তু বাধা টপকে এগোতে গেলেই আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশ যেখানে মিছিল আটকে দিয়েছে সেখানেই বসে পড়েন সুকান্ত। সন্দেশখালির ন্যাজাট থানা ঘেরাও  কর্মসূচি ঘিরেই তুমুল উত্তেজনা গোটা এলাকায়।

Free Access

Related Articles