
The Truth of Bengal: নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযোগ্য সব গ্যাস সিলিন্ডারের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে আধার যাচাই করার কথা বলা হয়েছে। তেল সংস্থাগুলি বিক্রেতাদের জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে। তবে গ্রাহকদের সরাসরি এই কথা জানানো হয়নি। কেন্দ্রের তরফেও নির্দেশিকা জারি হয়নি। তাই বিভ্রান্তি বাড়ছে। গ্রাহকদের ক্ষোভ, বহু জায়গায় দীর্ঘ ক্ষণ লাইন দেওয়ার পরেও কাজ হচ্ছে না। একযোগে কাজ হতে থাকায় ‘সার্ভার’ বসে যাচ্ছে। তাই বারবার ছুটতে হচ্ছে গ্যাসের দোকানে। এক্ষেত্রে সমস্যায় পড়ছেন প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিরা। তাঁদের হয়রানি বাড়ছে। তবে আধার লিঙ্ক বাড়িতে বসেও করা যায়। নিজের মোবাইলে আপনি সেই কাজ করতে পারেন।
বাড়িতে বসে কী ভাবে করবেন আধার লিঙ্ক?
ভারত পেট্রোলিয়াম হলে HelloBPCL অ্যাপ ডাউনলোড করুন
হিন্দুস্থান পেট্রোলিয়াম হলে HPPay অ্যাপ ডাউনলোড করুন
ইন্ডিয়ান অয়েল হলে IndianOil One অ্যাপ ডাউনলোড করুন
বায়োমেট্রিক তথ্য থাকতে হবে AadhaarFaceRd অ্যাপ
অ্যাপে ক্লিক করলে পাবেন ReKYC অপশন
আধারের তথ্য দিয়ে বায়োমেট্রিকের কাজ সেরে ফেলুন
গ্যাসের দোকানে লাইন দিয়ে বাড়িতে বসেই আধারের তথ্য যাচাই ও বায়োমেট্রিকের কাজ সেরে ফেলতে পারবেন। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইলে থাকা অ্যাপ থেকে আধার সংযোগের কাজ সেরে নিতে পারেন। গ্যাসের দোকানে লাইন দিয়ে হয়রান না হয়ে বাড়িতে বসেই সেরে নিন বায়োমেট্রিকের কাজ।






