
The Truth of Bengal: ডায়মন্ড হারবারে একটি পুরোনো মামলায় ডায়মন্ড হারবার মহকুমার আদালতে হাজির দিলেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ। আদালত সূত্রে জানা যায়,২০১৯ এবং ২০২১ এর পৃথক দুটি মামলায় মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে হাজিরা দেন তিনি। সম্প্রতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে দক্ষিন ২৪ পরগণার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।
এমনি জল্পনা উঠেছে রাজনৈতিক মহলে।আর এই বিষয়ে আদালতে হাজির দিয়ে তিনি বলেন,নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন দার্জিলিঙেও দাঁড়াতে পারেন। এছাড়াও সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাশিতে গিয়ে ভোটে দাঁড়ান দেখব কত দাম।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন মমতা বন্দোপাধ্যায় চুরি করেন নি কিন্তু তার আশেপাশের লোকজন তো ডাকাত চাল কয়লা বালি গরু কিছুই বাদ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু ১০০ বছর চাঁন তিনি কারণ তার আশেপাশের লোক গুলো চুরির গায়ে জেলে গেলে তিনি৷ যাতে দেখতে পান।পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিনে ও শুভেচ্ছা জানান তিনি।অনুপম হাজরার মন্তব্য নিয়ে তিনি বলেন দলের মধ্যে গণতন্ত্র আছে তাই দলের মধ্যে থেকে কর্মীরা নিজেদের মত প্রকাশ করতে পারেন।






