রাজনীতি

মুম্বইতে বৈঠকের আগে রাহুল-অভিষেকের সাক্ষাৎ

Rahul Gandhi and Abhishek Banerjee

The Truth of Bengal: আজ বৃহস্পতিবার মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় দফার বৈঠক। আর এই বৈঠককে ঘিরেই রাজনৈতিকমহলের উত্তেজনা তুঙ্গে। তার আগে ভোরেই প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা আলাপচারিতা হয় দুই সাংসদের মধ্যে। যদিও বিষয়টি নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি।

বেঙ্গালুরুতে বিজেপির বিরোধী জোটের বৈঠক যে একটা ধামাকা তৈরি করেছিল, তার প্রমাণ মিলেছিল, সংসদের বাদল অধিবেশনে। মোদি পদবী মামলায় গুজরাট হাইকোর্টের রায়ে  শীর্ষ আদালত স্থগিতাদেশ দেয়, তার পর, সাংসদ পদও ফিরে পান রাহুল গান্ধী। তারপর, যে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে কংগ্রেসসহ বিরোধীরা।  পূর্বেই নির্ধারিত ছিল, ৩১ অগাস্ট হবে ইন্ডিয়া জোটের তৃতীয় দফার বৈঠক। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও চলবে বৈঠক।

এরই মাঝে একটি খবর কার্যত রাজনৈতিকমহলে বিস্ফোরণ ঘটিয়েছে। রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে, সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা একান্তে বার্তালাপ হয়। যদিও বিষয়টি নিয়ে কেউ কোনও প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকী দুই শিবির এই ব্যক্তিগত আলাপচারিতা নিয়ে কিছুই জানে না। উল্লেখ্য, এর আগেও রাহুল ও অভিষেকের মধ্যে আগে আলোচনা হয়েছে, কিন্তু তা একান্ত সাক্ষাৎকার ছিল না।

সূত্রের খবর, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোদী-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে এদিন আলোচনা করেন৷  কংগ্রেস মহলের একাংশের মত, আগামী ২০২৪ সালে দেশের সাধারণ নির্বাচন। এবারে বিরোধী জোটের রণকৌশল অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই ছোট বিষয় নিয়ে যাতে জোটের মধ্যে আঁচ না পড়ে, সেদিকে বিষেয নজর দিতে চাইছে দুই শিবির।

Related Articles