রাজনীতি
Trending

একুশের প্রস্তুতি! দিন গুনছেন ঘাসফুল সমর্থকরা

21 July Preparation

The Truth of Bengal: একুশের শ্রদ্ধা দিবসের প্রস্তুতি তুঙ্গে।খুঁটি পূজার মধ্যে দিয়ে মঞ্চ প্রস্তুতির কাজ ও ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলার প্রতিটি প্রান্ত থেকে লাখো লাখো কর্মী সমর্থক শহীদদের শ্রদ্ধা জানাতে হাজির হয় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস এর সামনে। দীর্ঘ পথ অতিক্রম করে জেলা থেকে আসা কর্মীসমর্থকদের সুবিধার্থে উনিশে জুলাই থেকেই জাতীয় ও রাজ্য সড়কের ধারে তৈরি থাকছে মেডিকেল টিম। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এ কথা জানানো হয়েছে। প্রতিটি টিমে থাকছে মেডিকেল অফিসার ও প্যারামেডিকেল স্টাফ। দুর্ঘটনাগ্রস্থদের সহায়তা করবে স্পেশাল টিম।

 সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন।  সেই রেশ কাটতে না কাটতে শাসকদল তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে ২১ শে জুলাই এর প্রস্তুতিতে।  এবারের ২১ শে জুলাই বিপুল মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে বৈঠক প্রচার শুরু জেলায় জেলায়। পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুর জেলাও। ব্যক্তির নির্দেশ মেনেই রেকর্ড সংখ্যক মানুষ এবারের শ্রদ্ধা দিবসে সামিল হবেন বলে আশাবাদী তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র।

 অন্যদিকে একুশে জুলাইকে সামনে রেখে দেওয়াল লিখন এর ছবি উঠে এলো উত্তর দিনাজপুর জেলায়। ইসলামপুর শহরের নিউ টাউন রোডে এই দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে দেওয়াল লিখলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ার পর আসন্ন একুশে জুলাই এর সমাবেশ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের কাছে যে বাড়তি অক্সিজেন তা বলাই চলে।

Related Articles