১০০ দিনের কাজের টাকা দিতে দেব না! হুশিয়ারি শুভেন্দুর
Subhendu Adhikari's comment on 100 days work wages

The Truth of Bengal: বাংলা থেকে কর আদায় করে নিয়ে গেলেও বাংলার টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। একশোদিনের কাজের টাকাও আটকে রাখা হয়েছে.আটকে রাখা হয়েছে ১লক্ষ ১৫হাজার কোটি টাকা। ৬ মাসের বেশি সময় ধরে বিজেপি এই খেলায় মেতেছে। বাংলার মানুষের রুটি-রুজিতে টান ধরিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। একথা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বকেয়ার সেই দাবিতে গ্রামোন্নয়ন মন্ত্রীর দরবারেও কড়া নেড়েছেন। তবু কথা শোনেনি কেন্দ্র।
তৃণমূল কংগ্রেস বলছে,সঠিক পথে স্বচ্ছতার সঙ্গে জবকার্ড হোল্ডারদের কাজ দেওয়া হলেও কেন বকেয়া টাকা নিয়ে বিজেপি বাগড়া দিচ্ছে। একথা বিজেপি নেতারা অনেকবার অস্বীকার করেন। কিন্তু বিরোধী দলনেতা পঞ্চায়েত উত্তেজনার মাঝে জানিয়ে দেন,এই নির্বাচন অবৈধ। ভারত সরকারের করের টাকা এই অবৈধভাবে জেতা পঞ্চায়েতকে আমি দিতে দেব না। এই কথায় বিজেপির টাকা আটকে রাখার ষড়যন্ত্র স্পষ্ট হল বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিচ্ছে। সেই অভিযোগ প্রমাণিত হয়ে গেল। এরা আসলে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০২১ নির্বাচনে পরাজয়ের বদলা নিচ্ছে। বলে তোপ দাগেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী শশী পাঁজা।তাই রাজনীতির নামে বাংলাকে কোণঠাসা করার তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব।তার দাবি, ১০০দিনের কাজে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে। বেনিয়মের অভিযোগে উত্তরপ্রদেশে জবকার্ড বাতিল ৭লক্ষ ৫১হাজার ২৭৯টি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ১লক্ষ ৫৯হাজার পরিবারের জবকার্ড বাতিল। ভ্রষ্টাচারের তালিকার ওপরে বিজেপি শাসিত অসম,গুজরাট,কর্ণাটক,মহারাষ্ট্র
এই তথ্যের পরেও কেন রাজনীতির কাটাকুটি খেলা হচ্ছে তা নিয়েও সরব তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের বক্তব্য, ক্ষমতায় আসার আসে নরেন্দ্র মোদি রাজ্যের অধিকার রক্ষার কথা দিয়েছিলেন।তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।আর প্রধানমন্ত্রী হয়ে সেই নরেন্দ্র মোদির সরকার যখন বাংলার প্রাপ্য ১লক্ষ ১৫হাজার কোটি টাকা আটকে রাখছে তখন যুক্তরাষ্ট্রীয় ধর্ম বা রাজ্যের অধিকার নিয়ে রাজধর্ম কোথায় থাকছে ? প্রশ্ন তুলছে বাংলার নাগরিকমহলের একাংশ।তাঁরা বলছেন,রাজনীতির দড়ি টানাটানির মাসুল কেন নিরীহ জবকার্ড হোল্ডাররা দেবেন।






