‘মৌসমও বদলেছে, জমানাও বদলেছে’, গীতাপাঠের মঞ্চ থেকে শুভেন্দুর বার্তা
শুভেন্দুর কথায়, মানুষ এখন নির্ভয়ে গীতাপাঠ, হনুমান চালিশা পাঠ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন।
Truth of Bengal: রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই গীতাপাঠের আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ।
অনুষ্ঠানে শুভেন্দু বলেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সনাতনী হিসেবেই সেখানে উপস্থিত হয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্যে সাধু-সন্তদের ধর্মীয় অনুষ্ঠান বা গীতাপাঠ করতে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সাধু-সন্তদের অপমান বা ভয় দেখানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগেও বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর কথায়, মানুষ এখন নির্ভয়ে গীতাপাঠ, হনুমান চালিশা পাঠ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন। সম্প্রতি অন্য একটি অনুষ্ঠানে তিনি রাজ্যের বর্তমান সরকারকে ধর্মীয় ঐতিহ্য রক্ষায় সক্রিয় বলেও দাবি করেছিলেন।
এদিন বড় আকারে গীতাপাঠের ভবিষ্যৎ কর্মসূচির কথাও বলেন তিনি। এর আগে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।






